Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Politics

আ.লীগের আগুন সন্ত্রাসের প্রতিবাদে যশোরে চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী আগুন সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে চার মন্ত্রীসহ বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ব্যানারে শহরের প্রধান […]

Read on Khulna Gazette Link copied
আ.লীগের আগুন সন্ত্রাসের প্রতিবাদে যশোরে চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ মিছিল
Photo: Khulna Gazette

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী আগুন সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে চার মন্ত্রীসহ বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ব্যানারে শহরের প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্বে দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মিছিলটি শহরের মণিহার এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ফ্যাসিস্ট খুনিদের বিচার প্রক্রিয়ায় কেউ যদি বাঁধা কিংবা গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়? সে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কিংবা গুপ্ত সুপ্ত যেই হোক? দেশের স্বার্থে কোন আপস করবো না। রাষ্ট্র মেরামতের কাজ ও খুনিদের বিচার চলছে। এ সময়ে কোন প্রকার আগুন সন্ত্রাস আমরা বরদাশত করবো না।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ আজ এক কাতারে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা, ন্যায়বিচার নিশ্চিত করা খুনিদের বিচার সম্পন্ন এবং রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি শুরু হয়েছে। সেই পথেই আমরা অবিচল হেটে চলবো।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ দেড় যুগ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। এই লড়াইয়ে চূড়ান্ত গতি পেয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানে। রক্তাক্ত পথ বেয়ে আমরা গণতন্ত্র ফেরত পেয়েছি। জনগণ ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের নেতৃত্ব নির্বাচন করে। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সমাজের সকলস্তরে সুশাসন নিশ্চিত করার জন্য কাজ করেছেন। পতিত ফ্যাসিস্ট আজ নতুন করে দেশে উত্ত্যপ্ত পরিস্থিতি ও অরাজকতা সৃষ্টির পায়তারা করতে চায়। আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের পতন নিশ্চিত করেছিলাম, ঠিক একইভাবে তাদের পুনরুত্থানও রুখবো।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, নগর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুুখ।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original