
বেনাপোল :
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ৪৯ বিজিবির আওতাধীন বেনাপোল চেকপোস্ট ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।
আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, তৈরি পোশাক, জিরা, ফুসকা, কিসমিস, চকলেট, খাদ্যসামগ্রী, আমসত্ত্ব, ওষুধ, পানমসলা ও কসমেটিকস সামগ্রী। আটক মালামালের সিজার মূল্য ২৫ লাখ ১৭ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান পণ্য আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা ভারতীয় পণ্যগুলো বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.