Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Education

কেকেবিএইউতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরীক্ষার ফল প্রকাশের ডেমো প্রদর্শন

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) পরীক্ষার ফলাফল স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রকাশের লক্ষ্যে ডেমো প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর...

Read on Dainik Khulna 24 Link copied
কেকেবিএইউতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরীক্ষার ফল প্রকাশের ডেমো প্রদর্শন
Photo: Dainik Khulna 24

 

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) পরীক্ষার ফলাফল স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রকাশের লক্ষ্যে ডেমো প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন, উচ্চশিক্ষার প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি। পরীক্ষার ফলাফল প্রস্তুত ও প্রকাশের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলে কাজের গতি বাড়ার পাশাপাশি নির্ভুলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে। এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও দক্ষ ও গতিশীল করতে সহায়তা করবে।

তিনি সংশ্লিষ্ট সবাইকে এ ব্যবস্থার যথাযথ ব্যবহার ও বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কেকেবিএইউকে একটি পেপারলেস বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ডেমো প্রদর্শনে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. সাইফুল ইসলাম। তিনি পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ, নম্বর সংযোজন, প্রক্রিয়াকরণ এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে ফলাফল প্রকাশের বিভিন্ন ধাপ বিস্তারিতভাবে তুলে ধরেন। প্রস্তাবিত ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা-সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ফলাফল প্রক্রিয়াকরণ আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি জানান। এ সময় তিনি ব্যবস্থাটির ব্যবহারিক দিক প্রদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামানসহ সকল বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ডেমো প্রদর্শন শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের সক্রিয় পর্যবেক্ষণ ও মতামত বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original