Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
22°C Partly cloudy
Latest
Politics

আফগানদের বিপক্ষে এক উইকেটের জয়ে সেমিতে বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১ উইকেটের জয় পেল বাংলাদেশ এ দল। আর এই জয়ের ফলে সেমিতে উঠলো সাইফ হাসানের দল। তবে পুরো কৃতিত্ব দিতে হবে […]

Read on Khulna Gazette Link copied
আফগানদের বিপক্ষে এক উইকেটের জয়ে সেমিতে বাংলাদেশ
Photo: Khulna Gazette

এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১ উইকেটের জয় পেল বাংলাদেশ এ দল। আর এই জয়ের ফলে সেমিতে উঠলো সাইফ হাসানের দল। তবে পুরো কৃতিত্ব দিতে হবে ইকবাল হোসেন ইমনকে। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা।

ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান দল। দলীয় ২৮ রানেই হাসান ইসাখিলকে ফেরান রিপন মন্ডন। এরপর রিপন আবারো প্যাভিলিয়নে ফেরান আরেক ওপেনার ইমরান মীরকে। পরবর্তীতে দলীয় ৬৬ রানে আব্দুল রসুলকে ফিরিয়ে দেন ইকবাল হোসেন ইমন। ভেঙে যায় ৩০ রানের জুটি। দলীয় ৮৭ রানে আবারো রিপনের আঘাত, আউট হয়ে যান ফয়সাল খান। পেসারদের দাপটের পর বাংলাদেশের স্পিনাররাও দাপট অভ্যাহত রাখেন। দলীয় ১০৮ রানে আফগানিস্তানের পঞ্চম উইকেট শিকার করেন স্পিনার রাকিবুল হাসান। শেষ দিকে ইমনের এক উইকেট ও রুবেলের জোড়া শিকারে শেষ পর্যন্ত ১৭৪ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তানের ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন পেসার রিপন মন্ডল। এছাড়া ২টি করে উইকেট পান যথাক্রমে সাইফ হাসান, মোহাম্মদ রুবেল এবং পেসার ইকবাল হোসেন ইমন।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশের অধিনায়ক সাইফ বিদায় নেন। দ্বিতীয় উইকেটে ইয়াসির আলী ও পারভেজ হোসেন ৫৬ রান যোগ করেন। ব্যক্তিগত ৩৩ রানে ইমন আউট হলে ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। একপর্যায়ে ৮৬ রানে ২ উইকেট থেকে ৮৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ‘এ’ দল

সাব্বির রহমান এবং সাইফউদ্দিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যোগ করেন ৪৯ রান। ২৮ রানে সাব্বির আউট হয়ে যান। তবে শেষ দিকে টানা উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা, আর ম্যাচে জয়ের আশা বাঁচিয়ে রাখে আফগানিস্তান। তবে শেষ পর্যন্ত ইমন পরপর চার ছক্কা হাঁকিয়ে ১ উইকেটের জয় তুলে নেয়।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original