Wednesday, November 18, 2026 Khulna, Bangladesh
23°C Drizzle
Latest
Politics

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামীলীগ ও তাদের সহযোগিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকালে নগরীর কেডিএ এভিনিউস্থ (তেঁতুলতলা) সোনাডাঙ্গা থানা বিএনপির কার্য...

Read on Dainik Khulna 24 Link copied
আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল
Photo: Dainik Khulna 24
সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামীলীগ ও তাদের সহযোগিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে নগরীর কেডিএ এভিনিউস্থ (তেঁতুলতলা) সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা এডভোকেট ফজলে হালিম লিটন এর সভাপতিত্বে সভায় বক্তরা হুশিয়ারী উল্লেখ করে বলেন, যারা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। জনগণের জানমাল নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আগুন, বোমা হামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে খুলনার মানুষকে জিম্মি করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। পতিত ফ্যাসিস্ট অপশক্তি আগুন সন্ত্রাস ও রাজপথে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। গুপ্ত চক্র দেশকে অশান্ত রাখতে চায়। সন্ত্রাস, ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, বাংলাদেশে তাদের ঠাঁই হবে না। তাদের মনে রাখতে হবে পালিয়ে যাওয়া শাসক কখনো ফিরে আসে না। ফিরে এলেও তাদের বিচারের আওতায় আসতে হবে। গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পুনরায় ফিরে এসেছে, এমন নজির পৃথিবীতে নেই। ফ্যাসিস্টদের ফিরে আসার হুমকি কেবলই তাদের ফাঁকা বুলি।
২০২৪ সালের ছাত্র-জনতা যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করেছিল, একইভাবে জাতীয়তাবাদী শক্তি দেশপ্রেমিক ছাত্র-জনতাদের সঙ্গে নিয়ে যে কোনো ধরনের আগুন-সন্ত্রাস ও অস্থিতিশীলতা প্রতিহত করবে।
সাবেক ছাত্রনেতা কামরান হাসান ও মুশফিকুর রহমান অভির পরিচালনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, আনোয়ার হোসেন, নিজাম উর রহমান লালু, গিয়াসউদ্দিন বনি, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, কাজী শফিকুল ইসলাম শফি, মজিবর রহমান ফয়েজ, রফিকুল ইসলাম শুকুর, ইশহাক তালুকদার, শেখ জামিরুল ইসলাম জামিল, এইচ এম সালেক, মহিবুল্লাহ শামীম, শামসুর রহমান, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, আসলাম হোসেন, মেহেদী হাসান সোহাগ, আব্দুল জব্বার, মেশকাত আলী, নাসির খান, আশরাফ হোসেন, খায়রুজ্জামান, মাহবুব হোসেন, রিয়াজুর রহমান, মনিরুজ্জামান মনির, মাজেদা খাতুন, মিজানুজ্জামান তাজ, মনিরুল ইসলাম মাসুম, আলমগীর ব্যাপারী, নাহিদ মোড়ল, মোহাম্মদ আলী, জাকারিয়া লিটন, ইকবাল হোসেন, সিদ্দিকুর রহমান, সাইমুন ইসলাম রাজ্জাক, মনিরুল ইসলাম,  আলমগীর হোসেন আলম, খান মঈনুল ইসলাম মিঠু, হুমায়ুন কবির, কামাল উদ্দিন, কাজী ফজলুল কবির টিটো, রবিউল ইসলাম বিপ্লব, হেদায়েত হোসেন হেদু, নুরুল ইসলাম লিটন, মাওলানা আব্দুল গফ্ফার, সুলতান মাহমুদ সুমন,  গোলঅম নবী ডালু, শামীম খান, মোস্তফা জামান মিন্টু, সাখাওয়াত হোসেন, নাজমুল নাসিম, আল বেলাল, জামাল মোড়ল, নাদির উদ্দিন,  ইফতেখার জামান নবীন, সমীর কুমার সাহা, শামীম আশরাফ, শরিফুল ইসলাম সাগর, ফিরোজ আহমেদ, আল আমিন তালুকদার প্রিন্স, রাজিবুল আলম বাপ্পি, আমিনুল ইসলাম বুলবুল, মিজানুর রহমান মিজান, আশিকুর রহমান, শাকিল আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান মুন্না, তরিকুল আলম, খালেক ব্যাপারী, কামরুল আলম খোকন, ইমরান হোসেন, পারভেজ মোড়ল, সেলিম বড় মিয়া, সালাউদ্দিন সান্নু, আব্দুল করিম, সজল আকন, সোহেল খন্দকার, মামুনুর রহমান, শাহআলম, জামান চৌধুরী প্রমুখ।
Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original