Wednesday, November 18, 2026 Khulna, Bangladesh
23°C Drizzle
Latest
Politics

গোপালগঞ্জ-০২ আসনেরে এমপির ক্লিনিকে হামলা ও ভাঙচুর

গোপালগঞ্জ-০২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা: কেম এম বাবরের ক্লিনিকে হামলা ও ভাঙচুর করছে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এসময় ক্লিনিকের আসবাবপত্র বের করে তাতে অগ্নিসংযোগ করা হয়েছে। […]

Read on Khulna Gazette Link copied
গোপালগঞ্জ-০২ আসনেরে এমপির ক্লিনিকে হামলা ও ভাঙচুর
Photo: Khulna Gazette

গোপালগঞ্জ-০২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা: কেম এম বাবরের ক্লিনিকে হামলা ও ভাঙচুর করছে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এসময় ক্লিনিকের আসবাবপত্র বের করে তাতে অগ্নিসংযোগ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ড্যাব নেতা।

জানা গেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা সংসদ সদস্য ডা: কেম এম বাবরের ক্লিনিক আরাফ ক্লিনিকের সামনে সামনে জড়ো হয়। এক পয্যায়ে ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়। এই ক্লিনিকের নিচতলায় এমপি ডা: কে. এম বাবরের ব্যক্তিগত একটি অফিস ছিলো। এ ঘটনার পর ওই ক্লিনিক থেকে রোগীরা অন্যত্র চলে যায়।

এদিকে, গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বিত্তরা।

এছাড়া, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।

খুলনা গেজেট/উউরা

 

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original