Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Khulna

আমিরাতে বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ প্রদেশে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনা নিশ্চিত করেছে। আল ওয়াতান রোডের এ […]

Read on Khulna Gazette Link copied
আমিরাতে বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত
Photo: Khulna Gazette

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ প্রদেশে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনা নিশ্চিত করেছে। আল ওয়াতান রোডের এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় মন্ত্রণালয় জানায়নি।

মন্ত্রণালয় জানায়, খবর পাওয়ার পরপরই অ্যাম্বুলেন্স, বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও জরুরি চিকিৎসা কার্যক্রম চালায়। এলাকাটি নিরাপদ রাখা ও যানচলাচল নিয়ন্ত্রণের কাজও করা হয়।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের পরিচয় এবং আহতদের সংখ্যা এখনো প্রকাশ করেনি মন্ত্রণালয়।

নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক থাকতে, সরকারি সূত্র থেকে তথ্য নিতে এবং গুজব বা অযাচাইকৃত খবর ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

চলতি মাসে আমিরাতে এটি দ্বিতীয় বড় সড়ক দুর্ঘটনা। এর মাত্র ১২ দিন আগে, ১২ নভেম্বর ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ রোডের একাধিক গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত ও ৩০ জন আহত হন। মন্ত্রণালয় তখন জানিয়েছিল, এক ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে সংঘর্ষ ঘটে এবং ট্রাকে আগুন ধরে অন্য যানবাহনেও ছড়িয়ে পড়ে। ওই চালককে বিচারপূর্ব আটকাদেশে রাখা হয়েছে।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original