নগরীতে দাবীকৃত চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সোয়া চারটার দিকে সোনাডাঙ্গা থানার সন্নিকটে পালংকি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাতে খুলনার সন্ত্রাসীরা ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছে চাঁদা দাবি করা হয়। পরে কর্তৃপক্ষ বন্ধ করে দিলে প্রশাসনের আশ্বাসে রেস্টুরেন্ট খোলা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে খুলনার শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধানের পরিচয় দিয়ে মালিক আশিকুর রহমানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। মালিকপক্ষ উল্লিখিত পরিমাণ চাঁদা দিতে অপারগতা জানালে সন্ত্রাসীরা তাকে রেস্টুরেন্ট বন্ধ করে দিতে বলে। রাতেই মালিকপক্ষ বন্ধ করে বাড়িতে চলে যায়।
মঙ্গলবার সকালে সোনাডাঙ্গা থানার পুলিশ মালিকের কাছ থেকে চাবি নিয়ে রেস্টুরেন্ট খুলে দেয় এবং স্টাফদের ফোন করে কর্মস্থলে আসার অনুরোধ করে। বিকেলে সন্ত্রাসীরা রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সেখানে থাকা স্টাফদের মাধ্যম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.