Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Khulna

ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত

যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার পশ্চিমে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাইম মোহাম্মদ আবু নাহল নিহত হয়েছেন। মঙ্গলবার হামাসের এক বিবৃতিতে গোষ্ঠীটির […]

Read on Khulna Gazette Link copied
ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত
Photo: Khulna Gazette

যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার পশ্চিমে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাইম মোহাম্মদ আবু নাহল নিহত হয়েছেন। মঙ্গলবার হামাসের এক বিবৃতিতে গোষ্ঠীটির নিরাপত্তা প্রধানের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‌‌‘‘গাজা নগরীর পশ্চিমে ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান থেকে চালানো এক গুপ্ত অভিযানে ৫০ বছর বয়সী আবু নাহল নিহত হয়েছেন।’’

এর আগে, স্থানীয় একাধিক সূত্র বলেছিল, গাজার পশ্চিমে হায়দার স্কয়ারের কাছে বেসামরিক নাগরিকদের সমাবেশ লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এদিকে, গাজায় হামাসের জ্যেষ্ঠ নেতা হিসেবে পরিচিত এক ব্যক্তিকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান বলছে, হামলার লক্ষ্যবস্তু ছিলেন আবু নাহল।

ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে কানের প্রতিবেদনে বলা হয়েছে, মঈন আল-আরবেইদের স্থলাভিষিক্ত হয়েছিলেন আবু নাহল। গত সেপ্টেম্বরে এক বিশেষ অভিযানে ইসরায়েলি সেনাবাহিনী ও শিন বেটের হাতে আটক হন মঈন। বর্তমানে তিনি ইসরায়েলি হেফাজতে রয়েছেন।

যৌথ বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এবং শিন বেট বলেছে, তারা হামাসের একজন শীর্ষ সদস্যের ওপর হামলা চালিয়েছে। তবে হামাসের কোন নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য জানায়নি ইসরায়েল।

সূত্র: এএফপি, রয়টার্স

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original