Friday, November 27, 2026 Khulna, Bangladesh
19°C Clear sky
Latest
Crime

বাংলাদেশকে উড়িয়ে ইংল্যান্ডের অপেক্ষায় অ্যাকারম্যান

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দাপুটে পারফরম্যান্সের পর এবার ইংল্যান্ডকে নিয়ে ভাবছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার মার্কেস অ্যাকেরম্যান। সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানের জয়ে বাংলাদেশকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে প্রোটিয়ারা। এই জয়ে […]

Read on Khulna Gazette Link copied
বাংলাদেশকে উড়িয়ে ইংল্যান্ডের অপেক্ষায় অ্যাকারম্যান
Photo: Khulna Gazette

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দাপুটে পারফরম্যান্সের পর এবার ইংল্যান্ডকে নিয়ে ভাবছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার মার্কেস অ্যাকেরম্যান। সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানের জয়ে বাংলাদেশকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে প্রোটিয়ারা। এই জয়ে টানা চতুর্থ জয়ের স্বাদও পেয়েছে তারা। সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা অ্যাকারম্যানের চোখ এখন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটারের দুই পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। উইয়ান মুল্ডার প্রথম ইনিংসে ১৭৮ বলে ১০০ রান করার পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩১ রানে নিয়েছেন ৭ উইকেট। ১১ ওভারের এই বোলিং পারফরম্যান্সে টেস্ট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি ও এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।

অন্যদিকে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন অ্যাকারম্যান। ১৩৮ বলে ১৫০ রান করেছেন তিনি। ইনিংসে ছিল ২৩টি চার ও চারটি ছক্কা। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে দ্রুততম ১৫০ রানের রেকর্ড গড়েছেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। প্রথম ছয় ইনিংসেই তার রান ৪৭০। বাংলাদেশের বিপক্ষে তিন ইনিংসে ৩০৭ রান করে সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহকও হয়েছেন তিনি।

টেস্ট ওপেনার হিসেবে এটি অ্যাকারম্যানের দ্বিতীয় সিরিজ। দ্রুত রান তোলার পেছনে নিজের পরিশ্রমের কথা জানান তিনি। অ্যাকারম্যান বলেন, মানুষ আমাকে দ্রুত রান করতে দেখে। কিন্তু নেটে এবং আড়ালে আমি অনেক পরিশ্রম করি। আমার মনে হয়েছে, বল ছেড়ে খেলতে এবং ভালো জায়গায় বল এলে রক্ষণাত্মকভাবে সামলাতে পেরেছি।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের জন্যও প্রস্তুত অ্যাকারম্যান। তিনি বলেন, এই মুহূর্তে প্রতিটি দেশেরই ভালো বোলিং আক্রমণ আছে। তারাও মানুষ। তারাও চাপ অনুভব করে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original