Friday, November 27, 2026 Khulna, Bangladesh
19°C Clear sky
Latest
Entertainment

অভিনেত্রীর সঙ্গে আত্মীয়তা মিমির, বিয়েতে দামি উপহার

আইনিভাবে বিয়ে সারলেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রীর। প্রাথমিক এই আয়োজনে ছোট পরিসর হলেও ঘটা করে অনুষ্ঠান হবে আগামী ৫ […]

Read on Khulna Gazette Link copied
অভিনেত্রীর সঙ্গে আত্মীয়তা মিমির, বিয়েতে দামি উপহার
Photo: Khulna Gazette

আইনিভাবে বিয়ে সারলেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রীর। প্রাথমিক এই আয়োজনে ছোট পরিসর হলেও ঘটা করে অনুষ্ঠান হবে আগামী ৫ ডিসেম্বর।

তবে এ বিয়ের মধ্য দিয়ে ওপার বাংলার এক অভিনেত্রীর সঙ্গে আত্মীয়তার সম্পর্কও তৈরি হলো মিমির। পাত্রের ভাইয়ের স্ত্রী ছোট পর্দার অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। বিয়ে বাড়িতে উপস্থিতি ছিল তার। ইঙ্গিত দিলেন, মিমিকে কি উপহার দেবেন!

মিমির প্রশংসা করে ত্রমিলা বলেন, ‘মিমি ভীষণ ভালো একজন মেয়ে। খুব ভালো কথা বলতে পারে। বিয়ে থেকে কেনাকাটা—সবকিছুই ও একাই দেখছে, আমার দেওরও ওর সঙ্গে রয়েছে।’ বিয়েতে মিমিকে কী উপহার দিচ্ছেন, জানতে চাইলে ত্রমিলা বলেন, ‘সোনা ছাড়া তো মুখ দেখাই যায় না, তার ওপর যদি এমন সোনার মেয়ে হয়, তাহলে সোনা ছাড়া তো কথাই নেই।’

তার এই মন্তব্য থেকে মিমির জন্য সোনার মতো দামি উপহারের ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে মিমির বিয়ের আনুষ্ঠানিক ছবি এখনো প্রকাশ্যে আসেনি। তবে পেছন দিক থেকে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে ভিক্টরি সাইন দেখাতে দেখা যায়। ছবিতে মিমির পরনে অফ-হোয়াইট লেহেঙ্গা।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original