স্টাফ রিপোর্টার :
আ.লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মশাল মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের সংগীতা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুল আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদীর স্বপনসহ আর অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, আমরা একটি খবর শুনতে পেলাম সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে খুনী, ফ্যাসিষ্ট সরকারের প্রধান শেখ হাসিনা প্রবেশ করে সাতক্ষীরার উপর দিয়ে পার হবে। এই হাস্যকর একটি ঘটনা আমরা যখন শুনেছি তখন তাৎক্ষনিক এই মশাল মিছিল দিয়ে জানিয়ে দিলাম। একটি বার্তা পৌঁছে দিলাম, যে মুহূর্তে যে কোন সময় কেউ নৈরাজ্য করার চেষ্টা করে তাৎক্ষণিক আমরা তার জবাব দেব, আমরা ঐক্যবদ্ধ।
#
The post সাতক্ষীরায় শেখ হাসিনার প্রবেশের গুঞ্জন, প্রতিবাদে বিএনপির মশাল মিছিল appeared first on Voice of Satkhira.
Continue reading at Voice of Satkhira
This story was collected by Khulna Info and links back to the original publisher.