Sunday, November 29, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Crime

দীপুর সেঞ্চুরি ব্যর্থ করে ফাইনালে পাকিস্তান

২১ রানে ২ উইকেট তুলে নিয়ে লক্ষ্য তাড়ায় নামা পাকিস্তানকে শুরুতেই নড়বড়ে করে দিয়েছিল বাংলাদেশ। তবে এরপর ১১০ রানের তৃতীয় উইকেট জুটি সেই মোমেন্টাম কেড়ে নেয়। শেষ পর্যন্ত শাহাদাত হোসেন […]

Read on Khulna Gazette Link copied
দীপুর সেঞ্চুরি ব্যর্থ করে ফাইনালে পাকিস্তান
Photo: Khulna Gazette

২১ রানে ২ উইকেট তুলে নিয়ে লক্ষ্য তাড়ায় নামা পাকিস্তানকে শুরুতেই নড়বড়ে করে দিয়েছিল বাংলাদেশ। তবে এরপর ১১০ রানের তৃতীয় উইকেট জুটি সেই মোমেন্টাম কেড়ে নেয়। শেষ পর্যন্ত শাহাদাত হোসেন দীপুর সেঞ্চুরি ম্লান করে ২৮ বল এবং ৫ উইকেট হাতে রেখে জিতল পাকিস্তান। এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের দৌড় থামল সেমিফাইনালে।

বাংলাদেশের দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তানের পক্ষে হাসান নেওয়াজ সর্বোচ্চ ৬২, শাহজাইব খান ৫০, ফারহান ইউসাফ ৪৬ ও আব্দুল সামাদ ৪৪ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিপন মন্ডল ও রাকিবুল হাসান।

এর আগে, চতুর্থ ওভারে বল হাতে নিয়ে রিপন মন্ডল চার বলের মধ্যে দুটি উইকেট তুলে নেন। দুই ওপেনার মাজ সাদাকাত ও শামিল হুসেইনকে ফেরান তিনি। ২১ রানের মধ্যে দুটি উইকেট হারিয়ে পাকিস্তান বিপদে পড়ে। কিন্তু হাসান নওয়াজ ও শাহজাইব খান ম্যাচ ঘুরিয়ে দেন। দুজনের ১১০ রানের জুটিতে বাংলাদেশকে উল্টো চাপে ফেলে পাকিস্তান।

নওয়াজকে ৬২ রানে মোহাম্মদ রুবেল এলবিডব্লিউ করে ব্রেকথ্রু আনেন। দলীয় ১৫০ রানে শাহজাইবকে ৫০ রানে ফেরান রাকিবুল। চতুর্থ উইকেট পড়লেও শক্ত ভিতে দাঁড়িয়ে পাকিস্তানকে জয়ের পথে নেন অধিনায়ক আব্দুল সামাদ ও ফারহান ইউসাফ। এর আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেলেন। ইনিংস শেষ হওয়ার এক বল আগে ছক্কা মেরে সেঞ্চুরি করেন তিনি। তাতে বাংলাদেশ ‘এ’ দল ২৩৩ রানের টার্গেট দেয় পাকিস্তানকে।

এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে আলী রাজার জোড়া আঘাতে বিপদে পড়ে বাংলাদেশ। টানা দুই ওভারে সাইফ হাসান (২) ও মাহমুদুল হাসান জয় (৯) বিদায় নেন।

তারপর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে সতর্ক ব্যাটিংয়ে ৯৫ রানের জুটি গড়েন শাহাদাত। অঙ্কন ৪২ রানে সুফিয়ান মুকিমের শিকার হন। এই পাকিস্তানি বোলারের পরের ওভারে আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। ২ উইকেটে ১১০ রান করা দল ১১৮ রানে পাঁচ ব্যাটারকে হারায়।

এই ধস সামলাতে এবার এসএম মেহরবকে সঙ্গী হিসেবে পান শাহাদাত। ষষ্ঠ উইকেটে ৫২ রান যোগ করেন তারা। তারপর আরেকটি ধাক্কা। ২২ রানের ব্যবধানে নেই আরও তিন উইকেট। হাসান নওয়াজ ৪১তম ওভারে মেহরব ও মোহাম্মদ রুবেলকে ফেরান। রাকিবুল হাসান ১০ রান করে আহমেদ দানিয়ালের শিকার হন। এরপর শাহাদাত দলকে টেনে নিতে থাকেন সতর্ক ব্যাটিংয়ে। আর কোনো উইকেট পড়েনি। ১৯২ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশ ২৩২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করে।

শেষ ওভারে সেঞ্চুরির জন্য ৫ রান প্রয়োজন ছিল শাহাদাতের। প্রথম দুই বল থেকে এক রান নেন ডানহাতি ব্যাটার। তৃতীয় বলে স্ট্রাইকে গিয়ে ছক্কা মারেন রিপন। পরের বলে তিনি লেগ বাইয়ে সিঙ্গেল নিয়ে শাহাদাতকে স্ট্রাইকে পাঠান। পঞ্চম বলে চমৎকার ফ্লিকে মিডউইকেট বাউন্ডারি দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরির দেখা পান ২৪ বছর বয়সী ব্যাটার। ১১৮ বলে ৭ চার ও ৩ ছয়ে ১০৩ রানে অপরাজিত ছিলেন ৬ আন্তর্জাতিক টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলা শাহাদাত। রিপন ১৯ রানে অপরাজিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original