Sunday, November 29, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Crime

খুলনায় চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার ৩

খুলনায় চাঁদা না পেয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বাড়িতে গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাভভর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার খানজাহান আলী […]

Read on Khulna Gazette Link copied
খুলনায় চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার ৩
Photo: Khulna Gazette

খুলনায় চাঁদা না পেয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বাড়িতে গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাভভর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার খানজাহান আলী থানার ফকিরবাড়ি হামলার ঘটনায় জিয়া ফকির বাদী হয়ে ৩ জন সন্ত্রাসীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তার দায়ের করা মামলায় পুলিশ কথিত সাংবাদিক রেজাউলকে গ্রেপ্তার করে।

এদিকে টুটপাড়া সেন্টাল রোডের চয়নিকা ফার্মেসির মালিকের ছেলেকে গুলির ঘটনায় পুলিশের দায়ের করা মামলা দু’জন গ্রেপ্তার হয়েছে। লবণচরা থানার হঠাৎ বাজার এলাকায় গুলির ঘটনায় থানায় কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খানজাহান আলী থানার ৮ নং নম্বর ওয়ার্ডের বাসিন্দা জিয়া ফকিরের কাছে সন্ত্রাসীরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসী শুক্রবার রাতে তার বাড়িতে হামলা চালায়। গুলির বিকট শব্দে পালিয়ে যাওয়ার সময় তার বোন নার্গিস বেগম দৌড়ে পালিয়ে যাওয়ার সময় সামান্য আঘাতপ্রাপ্ত হন।
খানজাহান আলী থানার ওসি তদন্ত অনিমেষ মন্ডল জানান, ঘটনার পরপর জিয়া ফকির রাতে বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। রাতে এ ঘটনা কথিত সাংবাদিক রেজাউলকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এদিকে মোটা অঙ্কের চাঁদার দাবিতে গত ২৮ অক্টোবর রাতে চয়নিকা ফার্মেসি বন্ধ করে দেয় মালিক পক্ষ। ১৭ দিন বন্ধ থাকার পুলিশের পাহারায় ১৪ নভেম্বর প্রতিষ্ঠান চালু করে মালিক পক্ষ। কিন্তু ১৩ দিন পর ওই দোকানে গুলি চালায় সন্ত্রাসীরা। তাদের ছোড়া গুলি মালিকের ছেলে জারিফের বাম পয়ের ঊরুতে বিদ্ধ হয়। রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। এ ঘটনায় সদর থানা পুলিশ রাতভর টুটপাড়ার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে রুবেল টুটপাড়া মেইনরোড জোড়াকল বাজার এলাকার জামাল শেখের ছেলে রুবেল ওরফে গরু রুবেল ও দক্ষিণ টুটপাড়ার গ্যাদনপাড়া এলাকার হাবিবুর রহমান খানের ছেলে রনিকে গ্রেপ্তার করে।

সদর থানার অফিসার ইনচার্জ মো: লোকমান হোসেন রিপন জানান, গুলির ঘটনায় চয়নিকা ফার্মেসির মালিককে মামলা করার জন্য একাধিকবার অনুরোধ করা হয়। কিন্তু তারা মামলা দায়ের করেনি। রাতে টুটপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: কায়েস মোল্লা বাদী হয়ে থানায় মামলা করেন। এতে তিনি ৮-১০ অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলাটি করেন। রাতে টুটপাড়া এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়। তারা দু’জন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।

এদিকে শুক্রবার ভোর রাতে চাঁদার দাবিতে লবণচরা থানার হঠাৎ বাজারে দুটি প্রতিষ্ঠানে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী কেউ থানায় মামলা করেনি।

লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন জানান, তুষকাঠ মিল ও চানাচুর ফ্যাক্টরীতে গুলির ঘটনায় কেউ মামলা করেনি। তাদের একাধিকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা মামলা করতে আসছেন না। তবে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এএজে

 

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original