Saturday, November 14, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Bagerhat

বরগুনাতে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

নিজস্ব প্রতিবেদক, বরগুনা উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার স্থানীয় নীতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তুলে ধরার লক্ষ্যে বরগুনাতে ১৭ সদস্যবিশিষ্ট জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম, বরগুনা গঠন করা হয়েছে। সোমব...

Read on Bagerhat News 24 Link copied
বরগুনাতে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
Photo: Bagerhat News 24

নিজস্ব প্রতিবেদক, বরগুনা
উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার স্থানীয় নীতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তুলে ধরার লক্ষ্যে বরগুনাতে ১৭ সদস্যবিশিষ্ট জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম, বরগুনা গঠন করা হয়েছে। সোমবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর সহযোগিতায় বরগুনার জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মনির হোসেন কামাল। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ফেরদৌসী মহুয়া, সাইদুল ইসলাম মন্টু, শফিকুল ইসলাম খোকন। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত আবু জাফর সালেহ, যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোসা: লামিয়া, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর কবির মৃধা, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোঃ নাসির মোল্লা, মিডিয়া ও যোগাযোগ সমন্বয়কারী হিসাবে কাজ করবেন হাইরাজ মাঝি, যুব সম্পৃক্ততা সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করবেন মোঃ সজিব হোসেন, নারী বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোসা: শারমিন, দপ্তর ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: সোহাগ আকন, নির্বাহী সদস্য মহসিন খান। বরগুনা জেলার ৬টি উপজেলার প্রতিনিধিদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কমিটিতে তরুণ ও অগ্রজদের সমন্বয় ঘটানো হয়েছে, যাতে অভিজ্ঞতা ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা যায়। নবগঠিত জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম জন-সংগঠনের পক্ষে জননীতি প্রণয়ন, সংস্কার, সমন্বয় ও বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব ও নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি জন-মানুষের অধিকার সুরক্ষা, সরকারি সেবা নিশ্চিতকরণ এবং সরকারি নীতি বাস্তবায়নে কার্যকর অধিপরামর্শ ও প্রেসার গ্রুপ হিসেবে ভূমিকা রাখবে। এছাড়া অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক, প্রতিবেশগত ও মানবাধিকার বিষয়ে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন; জনস্বার্থে অধিপরামর্শের সক্ষমতা ও প্রভাব বলয় বৃদ্ধির লক্ষ্যে সমমনা সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলা; এবং জনকেন্দ্রিক জলবায়ু নীতি প্রণয়ন ও বাস্তবায়নে নীতি-নির্ধারণী পর্যায়ে জন-সংগঠনের পক্ষে প্রতিনিধিত্ব ও নেতৃত্ব প্রদান করবে জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই ফোরাম জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব চাহিদা ও অগ্রাধিকার নীতি-নির্ধারণী পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, জলবায়ু ন্যায়বিচার এবং জনকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করতে ফোরামটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সভাটি সঞ্চালনা করেন লিডার্স-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা।

The post বরগুনাতে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন appeared first on বাগেরহাট নিউজ ২৪.

Original report

Continue reading at Bagerhat News 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original