Sunday, November 15, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Bagerhat

মোরেলগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সীমানার কাটাতার ও পিলার ভেঙ্গে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক বাগেরহাটের মোরেলগঞ্জে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমি দখলে নিতে সীমানার কাটাতার, পাকা গাথুনি ও পিলার ভেঙ্গে ভেঙ্গে ফেলা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিক থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে প...

Read on Bagerhat News 24 Link copied
মোরেলগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সীমানার কাটাতার ও পিলার ভেঙ্গে ফেলার অভিযোগ
Photo: Bagerhat News 24

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের মোরেলগঞ্জে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমি দখলে নিতে সীমানার কাটাতার, পাকা গাথুনি ও পিলার ভেঙ্গে ভেঙ্গে ফেলা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিক থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ণ্ত্রনে নেয়। মোরেলগঞ্জ উপজেলা সদরের বারুইখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ জমির মালিক আবু হানিফ জানান, মোরেলগঞ্জ উপজেলার ফকিরের তকিয়া মৌজায় ওয়ারিশ সূত্রে পাওয়া ২২ শতক জমি সীমানা নির্ধারণ করে কাটাতারের বেড়া ও সীমানা প্রাচির নির্মান করে ভোগ দখলে আছি। কিন্তু প্রতিপক্ষ উজ্জল মুন্সি ও আফরোজা বেগমের লোকজন শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সীমানা প্রাচির, টিনসেড ঘর ও কাটাতারের বেড়া ভেঙ্গে ফেলে। এ ঘটনায় পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযোগের সত্যতা পায়। এরপরেও তারা ক্ষিপ্ত হয়ে পুনরায় ভাংচুর করে। এ ঘটনায় ন্যায় বিচারের স্বার্থে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

আবু হানিফ আরও বলেন, আমাদের শরীকদের অনেক জমি রয়েছে। এর মধ্যে আমাদের ২২ শতক জমি পরিত্যক্ত ছিল। আমরা যখন এটি ভোগদখল শুরু করি। তখন প্রতিপক্ষরা এসে জমি দাবি করে এবং আমাদের হয়রানি করতে থাকে। বিষয়টি নিয়ে খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসের দারস্ত হলে রেকর্ড সংশোধন করে আমাদের অনুকূলে নামজারির আদেশ দেয়।পরবর্তীতে উপজেলা সরকারি আমিন পরিমাপ করে সরকারি রেকর্ড ও চুড়ান্ত খতিয়ান অনুযায়ী উক্ত জমির সঠিক সীমানা নির্ধারণ করে দেয়। এর পরেও প্রতিপক্ষরা বিভিন্ন সময় আমাদের হয়রানির চেষ্টা করছেন। এমনকি ভাংচুর ও জোরপূর্বক জমি দখলের পায়তারা করছেন তারা। এ অবস্থায় আমরা জীবনের নিরাপত্তায় হীনতায় ভুগছি। এ বিষয়ে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।

অভিযুক্ত আফরোজা বেগম বলেন, তারা যে জমি পাবে, তার থেকে বেশি জমি দখলের জন্য ঘিরে নিয়েছেন। আমরা কারও জমি দখল বা ভাংচুর করিনি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, কাটাতারের বেড়া ভাংচুরের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।

The post মোরেলগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সীমানার কাটাতার ও পিলার ভেঙ্গে ফেলার অভিযোগ appeared first on বাগেরহাট নিউজ ২৪.

Original report

Continue reading at Bagerhat News 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original