স্টাফ রিপোর্টার : সফলভাবে সম্পন্ন হলো যশোর নারী উদ্যোক্তা প্ল্যাটফর্মের ষষ্ঠ বর্ষপূর্তি ও উদ্যোক্তাদের মিলনমেলা। আজকের এই আয়োজনে এক ছাদের নিচে মিলিত হয়েছিলেন প্রায় ১২০ জন উদ্যোক্তা। আনন্দ, উৎসাহ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক নেটওয়ার্কিংয়ে দিনটি হয়ে উঠেছিল স্মরণীয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার জাকির হোসেন এবং ওবায়দুর রহমান, বিসিকের প্রমোশন কর্মকর্তা, যশোর। এছাড়াও উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মের সভাপতি জেসমিন রোজ, মিতালী দত্তসহ অসংখ্য সফল ও সম্ভাবনাময় উদ্যোক্তা। কেক কেটে ষষ্ঠ বর্ষপূর্তির শুভ উদ্বোধন করা হয়। পাশাপাশি ছিল উদ্যোক্তাদের পূর্ণ প্রদর্শনী, পণ্যের পরিচিতি, আকর্ষণীয় র্যাম্প শো এবং আনন্দঘন নানা আয়োজন। ২০২০ সালে যে পথচলা শুরু হয়েছিল, আজ ছয় বছরে তা হয়ে উঠেছে অসংখ্য নারী উদ্যোক্তার মিলনমেলা ও ভালোবাসার একটি পরিবার।
এই পথচলায় পাশে থাকা প্রত্যেক উদ্যোক্তা, অতিথি, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথ তৈরি করা।
দেখা হোক নতুন সম্ভাবনায়, এগিয়ে যাক নারী উদ্যোক্তারা। 
আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথ তৈরি করা।
দেখা হোক নতুন সম্ভাবনায়, এগিয়ে যাক নারী উদ্যোক্তারা। 
Continue reading at Dainik Jessore
This story was collected by Khulna Info and links back to the original publisher.