Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Politics

দেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে কেউ চোখ তুলে তাকাতে পারবে না: আইনমন্ত্রী

বাংলাদেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এ দেশের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না- এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের আগামী […]

Read on Khulna Gazette Link copied
দেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে কেউ চোখ তুলে তাকাতে পারবে না: আইনমন্ত্রী
Photo: Khulna Gazette

বাংলাদেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এ দেশের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না- এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেয়ার হুমকির জবাবে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না উচ্চবিদ্যালয় মাঠে ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ শহিদ বীরমুক্তিযোদ্ধার স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যারা ভারতে বসে অগ্নিসন্ত্রাস করছেন তাদের এ দেশে আসতে হলে আইনি কাঠামোর মধ্যে আসতে হবে। ক্ষমতার লোভে অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ জ্বালাও-পোড়াও পছন্দ করেন না। সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে। সরকার সব ধরনের অপরাধের বিষয় আমলে নিচ্ছে। কোন অপরাধীকেই ছাড় দেয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান ও পুলিশ সুপার আসিস বিন হাসান।

এ ছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original