পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূলে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি শিক্ষার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ঘটানোর আহ্বানও জানান।
ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যরা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বর্ণাঢ্য নানা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন জাতীয় আন্দোলনে ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা স্মরণ করেন। তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.