জানা যায়, ঘটনার সময় অধ্যক্ষ আশেক ই এলাহী ঢাকায় অবস্থান করছিলেন। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে যাওয়ার সময় তাঁর ভাই মাহবুবুর রহমান ওই কক্ষ থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। পরে কক্ষে গিয়ে আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ আশেক ই এলাহী।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে তাঁর শয়নকক্ষটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে সেটি আর ব্যবহারের উপযোগী নেই।#
The post দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড appeared first on Voice of Satkhira.
Continue reading at Voice of Satkhira
This story was collected by Khulna Info and links back to the original publisher.