Friday, November 27, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Health

হামের উপসর্গে ৭ জনের মৃত্যু

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার) হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। আর এ সময় ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।গত ২৪ ঘণ্টায় যে সাতজন মারা গেছে, তার মধ্যে...

Read on Prothom Alo Link copied
হামের উপসর্গে ৭ জনের মৃত্যু
Photo: Prothom Alo

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার) হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে।  এ সময় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। আর এ সময় ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যে সাতজন মারা গেছে, তার মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং খুলনা বিভাগের একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৭২ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৬ জন। সব মিলিয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ৩৭৮ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বুলেটিনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২৩১, চট্টগ্রামে ১৩০, ময়মনসিংহে ৯৭, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৪ এবং রংপুর বিভাগে ২০ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় হাম নিয়ে ঢাকা বিভাগে ৪৭০, চট্টগ্রামে ১৯৬, সিলেটে ১৭০, বরিশালে ১৪৪, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭২, রাজশাহীতে ৪৫ এবং রংপুরে ১৯ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনের মধ্যে। তাদের মধ্যে ২৬ হাজার ৫৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

Original report

Continue reading at Prothom Alo

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original