Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Education

খুবিতে বিএসি প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন রিডিনেস শীর্ষক কর্মশালা

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘বিএসি প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন রিডিনেস: স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড প্রিপারেশন ফর ক্লাস্টার টু এন্ড থ্রি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্...

Read on Dainik Khulna 24 Link copied
খুবিতে বিএসি প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন রিডিনেস শীর্ষক কর্মশালা
Photo: Dainik Khulna 24

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘বিএসি প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন রিডিনেস: স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড প্রিপারেশন ফর ক্লাস্টার টু এন্ড থ্রি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, দক্ষতা ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে সব ডিসিপ্লিনকে অ্যাক্রেডিটেশনের আওতায় আনতে হবে। ডিসিপ্লিনগুলো অ্যাক্রেডিটেশন অর্জন করলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অ্যাক্রেডিটেশন কার্যক্রমও এগিয়ে যাবে। ক্লাস্টার-১ থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্লাস্টার-২ ও ৩-এর ডিসিপ্লিনগুলোও সহজেই এ কার্যক্রম সম্পন্ন করতে পারবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, উন্নত দেশগুলোর উচ্চশিক্ষার কারিকুলামও মানসম্মত ও যুগোপযোগী। আমাদের শিক্ষকদের দক্ষতা ও প্রচেষ্টায় ইতোমধ্যে ওবিই কারিকুলাম প্রণয়ন এবং অ্যাক্রেডিটেশনের আবেদন সম্পন্ন হয়েছে। শিক্ষকদের নিরলস পরিশ্রমের ফলে আমরা অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় এগিয়ে রয়েছি। আন্তর্জাতিক মান বজায় রেখে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, শিক্ষকদের কর্মদক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য অর্জন রয়েছে। অ্যাক্রেডিটেশন অর্জনের এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে শিক্ষকদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ জন্য শিক্ষকদের সবসময় পেশাগত কাজে সম্পৃক্ত থেকে নিজেদের দক্ষতা ও সক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করতে হবে।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এতে সেশন পরিচালনা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। সেশনে বিএসি অ্যাক্রেডিটেশনের রোডম্যাপ, প্রস্তুতি এবং ক্লাস্টার-১-এর ডিসিপ্লিনগুলোর অভিজ্ঞতা নিয়ে কেস প্রেজেন্টেশন করা হয়। সমাপনী সেশন পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন।
কর্মশালায় বিভিন্ন স্কুলের ডিন, ক্লাস্টার-২ ও ৩-এর অন্তর্ভুক্ত ডিসিপ্লিনগুলোর প্রধান এবং পিএসএসি’র সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original