Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Politics

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল ২৫ নভেম্বর। ১৯৯১ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। সেই স্মৃতিকে ধারণ করেই প্রতি বছর ২৫ নভেম্বর […]

Read on Khulna Gazette Link copied
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল
Photo: Khulna Gazette

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল ২৫ নভেম্বর। ১৯৯১ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। সেই স্মৃতিকে ধারণ করেই প্রতি বছর ২৫ নভেম্বর ‘বিশ্ববিদ্যালয় দিবস’উদযাপন করা হয়। সেই হিসেবে এ বছর শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়।

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আপামর মানুষের নিরলস প্রচেষ্টা ও ত্যাগ। দীর্ঘ ৩৫ বছরের পথচলায় শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশ, মানসম্মত শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সংযোগ ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে খুলনা বিশ্ববিদ্যালয় আজ তরুণ প্রজন্মের স্বপ্ন, ভবিষ্যৎ ও প্রেরণার প্রতীক হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়টি এখন শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয় বরং বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় এক উজ্জ্বল দৃষ্টান্ত।

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী এবং খুলনার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।

আগামীকাল ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবস যথাযথভাবে উদযাপনের জন্য এ বছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলা ১১টায় আলোচনা সভা, গত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা প্রদান এবং স্মরণিকার মোড়ক উন্মোচন। পরে অদম্য বাংলা প্লাজায় বিভাগ ও ডিসিপ্লিনসমূহের গত বছরের অর্জন এবং আগামী বছরের পরিকল্পনা ডিসপ্লে বোর্ডের মাধ্যমে উপস্থাপন করা হবে। এছাড়াও বাদ জোহর মসজিদে দোয়া, মন্দিরে প্রার্থনা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসের প্রধান ফটক, রাস্তা, বিভিন্ন ভবন, হলসমূহ ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original