Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
26°C Clear sky
Latest
Crime

খুলনায় জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ৪০

খুলনায় গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান...

Read on Dainik Khulna 24 Link copied
খুলনায় জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ৪০
Photo: Dainik Khulna 24

খুলনায় গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে এসব গ্রেফতার করা হয়। অভিযানের সময় ৪৬৮টি যানবাহন তল্লাশি করা হয়। ট্রাফিক আইন অমান্য করায় একটি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং পাঁচটি যানবাহন আটক করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান এবং চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original