Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
Politics

কয়রার ৭ ইউনিয়নে বিএনপি’র আশীর্বাদ চায় ১৯ জন

তফশিল ঘোষণার পর উপকূলবর্তী উপজেলা কয়রায় শাসকদলের আশীর্বাদ পেতে ১৯ জন আবেদন করেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দফায় দফায় গণসংযোগ ও নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে প্রার্থীরা নতুন নতুন কৌশল করে। […]

Read on Khulna Gazette Link copied
কয়রার ৭ ইউনিয়নে বিএনপি’র আশীর্বাদ চায় ১৯ জন
Photo: Khulna Gazette

তফশিল ঘোষণার পর উপকূলবর্তী উপজেলা কয়রায় শাসকদলের আশীর্বাদ পেতে ১৯ জন আবেদন করেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দফায় দফায় গণসংযোগ ও নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে প্রার্থীরা নতুন নতুন কৌশল করে। উপজেলাজুড়ে প্রার্থীদের প্যানা ও পোস্টার শোভা পাচ্ছে। দলের আশীর্বাদ দিতে জেলা বিএনপি আজ শনিবার সকালে বর্ধিতসভা ডেকেছে। আগামী ৪ ফে কয়রা উপজেলার ইউনিয়ন সমূহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র বলেছে, এবারের দলীয় মনোনয়নের বিধান নেই। দলীয় প্রতীক ও নেই। তবুও দলের আশীর্বাদ পেতে আগ্রহীরা মরিয়া হয়ে উঠেছে। ঈদ, পূজা, পার্বণ, ক্রিকেট টুর্নামেন্ট, মাহফিল, বনভোজন, হালখাতা ও নবীন বরণে প্রার্থীদের সর্বত্র উপস্থিতি। সাথে মোটর-সাইকেলের বহর। সাথে দান সদকা। মসজিদ, মন্দির, ক্লাব, স্কুল, গৃহ, সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি প্রার্থীদের নিত্যদিনের। জেলা নেতাদের অনুকম্পা পেতে প্রার্থীদের যোগাযোগ অব্যাহত রয়েছে। জেলা কমিটির এ বিষয়ের যাচাই-বাছাই কমিটি নানাভাবে তদন্ত করেছে। ত্রুটি বা সমালোচিত ব্যক্তি সর্বত্র।

দলের আশীর্বাদ চেয়ে আবেদনকারীরা হচ্ছেন, আমাদী ইউনিয়ন : মো. আবুল কালাম আজাদ, মো. জুবায়ের রহমান, মো. আবদুল হামিদ সানা, এসএম জাহিদুর রহমান শোভন, বাগালী ইউনিয়ন : মো. আব্দুর রহিম সানা, মো. আশরাফ হোসেন পল্টু, সাইফুজ্জামান, মহেশ্বরীপুর ইউনিয়ন : মো. নাজমুল হুদা, শেখ মেহেদি হাসান, মহারাজপুর ইউনিয়ন : মো. নুরুল ইসলাম খোকা, মো. হাবিবুর রহমান গাজি, মো. পীর আলী সরদার, শেখ মনিরুজ্জামান বেল্টু, মো. শরিফুল আলম মোড়ল, মো. আবু সাঈদ বিশ্বাস, কয়রা সদর ইউনিয়ন : এম এ হাসান, উত্তর বেদকাশী ইউনিয়ন : সরদার মতিয়ার রহমান, মো. আবুল কালাম সরদার, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন : গাজী সিরাজুল ইসলাম।

প্রসঙ্গ নিয়ে জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পি ইউপিতে ক্লিন ইমেজের প্রার্থী দেওয়া হবে দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেছেন। বলেন, দলের জনপ্রিয়তা অক্ষুণ্ন রাখতে ত্রুটিমুক্ত প্রার্থী আশীর্বাদ পাবে।

উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সরদার মতিয়ার রহমান দলের আশীর্বাদ পাবেন বলে শতভাগ আশাবাদী। তিনি ১৯৯৭ ও ২০১১ সালে এ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে আরও তিনবার দলের আশীর্বাদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। একসময়ের ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। দুটি জিআর মামলার আসামি। উল্লেখ্য, বিগত সরকারের আমলে আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন থেকে দূরে সরে যান।

মহারাজপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনিরুজ্জামান বেল্টু দলের আশীর্বাদ পাবেন বলে আশাবাদী। ২০১১ সালে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালে দলীয় মনোনয়ন পেয়েও শাসকদলের কারচুপির কারণে পরাজিত হন। তিনি তিনটি নাশকতা মামলার আসামি ছিলেন বলে এ প্রতিনিধিকে জানান। দলের আশীর্বাদের আবেদনে উল্লেখ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি ও ভূমি দখলের সাথে জড়িত নন।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original