Monday, November 23, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Satkhira

কয়রায় আগুনে পুড়লো দোকানের মালামাল, দিশেহারা মালিক

শেখ মনিরুজ্জামান মনু : গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই পুড়ে যায় দোকানে থাকা বিভিন্ন মালামাল ও ফ্রিজ। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগায় এখন দিশেহারা দোকান মালিক। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে আর্থিক সংকটে পড়ার আশ...

Read on Voice of Satkhira Link copied
কয়রায় আগুনে পুড়লো দোকানের মালামাল, দিশেহারা মালিক
Photo: Voice of Satkhira

শেখ মনিরুজ্জামান মনু :

গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই পুড়ে যায় দোকানে থাকা বিভিন্ন মালামাল ও ফ্রিজ। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগায় এখন দিশেহারা দোকান মালিক। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে আর্থিক সংকটে পড়ার আশঙ্কায় রয়েছেন তিনি। খুলনার কয়রা উপজেলার কাটকাটা বাজারে শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকান মালিক আঃ সবুর বিশ্বাসের প্রায় ২ থেকে ৩ লাখ টাকার মালামাল ও একটি ফ্রিজ পুড়ে নষ্ট হয়ে যায়। ঐ রাতেই স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। দোকান মালিক আঃ সবুর বিশ্বাসের দীর্ঘদিনের ব্যবসার পুঁজি ও মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী আঃ সবুর বিশ্বাস উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য।  উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী বলেন, ঘটনাটি শুনার পর সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। তার আগেই দোকানের কিছু মালামাল পুড়ি যায়। কাটকাটা বাজার কমিটির সভাপতি আঃ সালাম সরদার বলেন, রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যাওয়ার পর তার দোকানে আগুন লাগে। পরে সকলের সহযোগিতা আগুন নিভানো হয়। তবে তার দোকানের অনেক মালামাল পুড়ি ক্ষতি হয়েছে।  কাটকাটা পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, ঐ রাতেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় এলাকাবাসী সহ ফায়ার সার্ভিসের লোকজনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে করে তার বড় অংশের ক্ষতি হতে রক্ষা পায়। তবে তার দোকানের অনেক মালামাল পুড়ি গেছে। ঐ বাজারের ব্যবসায়ী রিপন শেখ বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের পাশে এসে সকলের সহযোগিতা করা প্রয়োজন। সেক্ষেত্রে তিনি সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানদের এগিয়ে আসার আহবান জানান।#

The post কয়রায় আগুনে পুড়লো দোকানের মালামাল, দিশেহারা মালিক appeared first on Voice of Satkhira.

Original report

Continue reading at Voice of Satkhira

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original