Monday, November 23, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Satkhira

পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

এস এম আলাউদ্দীন সোহাগ : খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ দুই নারীকে আটক করেছে থানা-পুলিশ। আটক নারীরা হলেন নুরজাহান ও আসমা। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিববাটী ব্রিজ সংলগ্ন স্মরণখালী এলাকার জিয়ারুল জমাদ্দারের বাড়ির সামনে পাকা...

Read on Voice of Satkhira Link copied
পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক
Photo: Voice of Satkhira

এস এম আলাউদ্দীন সোহাগ :

খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ দুই নারীকে আটক করেছে থানা-পুলিশ। আটক নারীরা হলেন নুরজাহান ও আসমা।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিববাটী ব্রিজ সংলগ্ন স্মরণখালী এলাকার জিয়ারুল জমাদ্দারের বাড়ির সামনে পাকা রাস্তা উপর থেকে নুরজাহানকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ। পরে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তাঁর দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার করা হয়।

আটক নুরজাহান বেগম পৌরসভার ৯ নং ওয়ার্ডের ইসমাইলের স্ত্রী এবং আসমা খাতুন পৌরসভার ৫নং ওয়ার্ডের মিন্টু গাজীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, নুরজাহান ও তাঁর সহযোগী আসমা ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় নুরজাহানকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আসমাকেও আটক করা হয়।

পরে আটক দুই নারীর দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকার বাড়ির মালিক আজিবরের বাড়িতে তাদের ভাড়া বাসায় তল্লাশি অভিযান চালায় পুলিশ।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আওয়াল কবির জানান, জাল টাকা সরবরাহকারীরা দীর্ঘ দিন ধরে একাজ চালিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। গত ২০২৩ সালে নুরজাহান বেগম জাল টাকাসহ আটক হয়েছিল। জামিনে এসে একই কাজে তারা আবারো জড়ায়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

#

The post পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক appeared first on Voice of Satkhira.

Original report

Continue reading at Voice of Satkhira

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original