মেহেরপুর নিউজ:
মেহেরপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল সুগন্ধি আমন ধানের উন্নত জাত ‘বিনা-২৮’-এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর মাঠে বিনা উপকেন্দ্র প্রকল্পের উদ্যোগে এবং সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিসিসিটিএফ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. সুশান চৌহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইমদাদুল হাসান এবং মাগুরা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শোভা আনজুমান স্বাস্মী।
মাগুরা বিনা উপকেন্দ্রের খামার ব্যবস্থাপক আবু সাঈদের সঞ্চালনায় মাঠ দিবসে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাকারিয়া ও কৃষক জিয়াউর রহমান।
অনুষ্ঠানের আগে অতিথিরা সদর উপজেলার যাদবপুর গ্রামের বিনা-২৮ ধানের মাঠ পরিদর্শন করেন। এ সময় তাঁরা ধানের ফলন ও জাতটির বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে খোঁজখবর নেন।
The post মেহেরপুরে বিনা উদ্ভাবিত সুগন্ধি আমন ধান ‘বিনা-২৮’ নিয়ে মাঠ দিবস appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.