Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Business

মোংলায় ১ হাজার দুঃস্থ মানুষের মাঝে গরুর মাংস বিতরণ

মোংলা : মোংলায় ১ হাজার দুঃস্থ নারী-পুরুষের মাঝে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে বাঙ্গালী ফাউন্ডেশনের উদ্যোগে এ মাংস বিতরণ করা হয়। বাঙ্গালী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহ...

Read on Dainik Khulna 24 Link copied
মোংলায় ১ হাজার দুঃস্থ মানুষের মাঝে গরুর মাংস বিতরণ
Photo: Dainik Khulna 24

মোংলা :

মোংলায় ১ হাজার দুঃস্থ নারী-পুরুষের মাঝে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে বাঙ্গালী ফাউন্ডেশনের উদ্যোগে এ মাংস বিতরণ করা হয়।

বাঙ্গালী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান দুঃস্থদের হাতে মাংস তুলে দেন। এ সময় সংগঠনটির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে মোংলা পৌর শহরের দেড় হাজার মানুষের মাঝে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করে সংগঠনটি। আগামী দিনেও এ মাংস বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মনিরুজ্জামান।

তিনি বলেন, দুঃস্থ মানুষ যাতে গরুর মাংসের স্বাদ গ্রহণ থেকে বঞ্চিত না হয়, সে জন্য এ আয়োজন। মাংস বিতরণের মাধ্যমে তাদের আমিষের চাহিদা পূরণেও সহায়তা করা হচ্ছে। সারাদেশের দুঃস্থ মানুষের মাঝে এ কর্মসূচি অব্যাহত রয়েছে। পাশাপাশি বাঙ্গালী ফাউন্ডেশন বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম রাষ্ট্রের আর্থিক সহায়তায় ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original