মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলামকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
সোমবার বিকেলে তারা মুজিবনগর উপজেলার রতনপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং যুবদল নেতা আসাদুল ইসলামের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানেন।
এ সময় মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজমল হোসেন মিন্টু উপস্থিত ছিলেন।
আসাদুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত ১১টার দিকে বাড়িতে প্রবেশের মুহূর্তে তাকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করা হয়। পরে বিকট শব্দে বোমাটির বিস্ফোরণ ঘটে বলে তিনি জানান।
ঘটনাটি এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য দেওয়া হয়নি।
The post মুজিবনগরে যুবদল নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, ঘটনাস্থল পরিদর্শনে বিএনপি নেতারা appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.