Thursday, November 19, 2026 Khulna, Bangladesh
23°C Rain
Latest
Crime

মুকসুদপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার তপারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ঢাকা জেলার সাভার উপজেলার ডেন্ডাবর (পলাশবাড়ী) গ্রামের […]

Read on Khulna Gazette Link copied
মুকসুদপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
Photo: Khulna Gazette

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার তপারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঢাকা জেলার সাভার উপজেলার ডেন্ডাবর (পলাশবাড়ী) গ্রামের আবুল হোসেনের ছেলে মশিউর রহমান (৪০) এবং চট্টগ্রাম জেলার বন্দর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে শাখাওয়াত গাজী (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের তপারকান্দি এলাকায় ঢাকাগামী একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original