নগরীর রয়্যাল মোড়ে টুঙ্গিপাড়া বাস কাউন্টারে হামলা চালিয়েছে একদল যুবক। বুধবার মাগরিবের আজানের সময় এ হমালা চালায় একদল যুবক। এ সময় তারা ক্যাশ কাউন্টার থেকে নগদ টাকা ও দু’টি মোবাইল নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, মাগরিবের আজানের কিছুক্ষণ পর ৫০-৬০ জন যুবক এসে টিকিট বিক্রেতাকে টুঙ্গিপাড়া লেখা সাইনবোর্ড নামিয়ে রাখার কথা বলে। কিন্তু বিক্রেতা একা থাকায় সেটি খুলতে পরেনি। এরপর একদল যুবক কাউন্টারের মধ্যে হামলা চালায়।
কাউন্টার ম্যানেজার মন্টু বলেন, একদল যুবক ক্যাশ কাউন্টার থেকে নগদ ৫ হাজার টাকা এবং টিকিট বিক্রেতার কাছ থেকে দু’টি ফোন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তারা কাউন্টারের মধ্যে থাকা কম্পিউটারের মনিটর, এবং ক্যামেরা ভাঙচুর করে ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। তিনি অসুস্থ থাকায় কাউন্টারে যেতে পারেননি।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করবেন বলে তিনি জানান।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.