Sunday, November 15, 2026 Khulna, Bangladesh
19°C Fog
Latest
Meherpur

নতুনকুঁড়ি সিজন-২ ফুটবলের ফাইনালে বুড়িপোতা ও আমদহ ইউনিয়ন

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নতুনকুঁড়ি সিজন-২ ফুটবল প্রতিযোগিতার সদর উপজেলা পর্যায়ের ফাইনালে উঠেছে বুড়িপোতা ও আমদহ ইউনিয়ন। শনিবার… The post নতুনকুঁড়ি সিজন-২ ফুটবলের ফাইনালে বুড়িপোতা ও আমদহ ইউনিয়ন appeared first on Meherpur Ne...

Read on Meherpur News Link copied
নতুনকুঁড়ি সিজন-২ ফুটবলের ফাইনালে বুড়িপোতা ও আমদহ ইউনিয়ন
Photo: Meherpur News

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নতুনকুঁড়ি সিজন-২ ফুটবল প্রতিযোগিতার সদর উপজেলা পর্যায়ের ফাইনালে উঠেছে বুড়িপোতা ও আমদহ ইউনিয়ন।

শনিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত দুটি সেমিফাইনাল খেলায় জয়লাভ করে দল দুটি ফাইনালে ওঠার গৌরব অর্জন করে। প্রথম সেমিফাইনালে বুড়িপোতা ইউনিয়ন ১-০ গোলে শ্যামপুর ইউনিয়নকে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় বুড়িপোতার পক্ষে একমাত্র গোলটি করেন সাইফ।

দিনের দ্বিতীয় সেমিফাইনালে আমদহ ইউনিয়ন ৪-০ গোলের বড় ব্যবধানে পিরোজপুর ইউনিয়নকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আমদহের পক্ষে রাসেল জোড়া গোল করেন। এছাড়া সিয়াম ও আরিফ একটি করে গোল করেন।

এর আগে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন। এ সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

খেলা চলাকালে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আয়োব হোসেন, ক্রীড়া শিক্ষক সোহেল রানা, শুকুর আলী ও আব্দুর রশিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

The post নতুনকুঁড়ি সিজন-২ ফুটবলের ফাইনালে বুড়িপোতা ও আমদহ ইউনিয়ন appeared first on Meherpur News.

Original report

Continue reading at Meherpur News

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original