মেহেরপুর নিউজঃ
দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা মডেল মসজিদ চত্বর থেকে জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালামের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সেক্রেটারি সাইদুর ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি আবু সাইদ, সদর উপজেলা সভাপতি খালিদ সাইফুল্লাহ, গাংনী উপজেলা সভাপতি শিহাব ইসলাম, মুজিবনগর উপজেলা সভাপতি শিশির ইসলাম, পৌর সভাপতি কামরুল ইসলাম নাহিদ এবং কলেজ সভাপতি সুলাইমান বাপ্পিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
The post মেহেরপুরে ছাত্রশিবিরের মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.