Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Politics

অভয়নগরে আওয়ামী লীগ নেতা আটক

যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে অভিযান চালিয়ে জাকির হোসেন তরফদার নামে এক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে এ […]

Read on Khulna Gazette Link copied
অভয়নগরে আওয়ামী লীগ নেতা আটক
Photo: Khulna Gazette

যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে অভিযান চালিয়ে জাকির হোসেন তরফদার নামে এক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে অভয়নগর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকির হোসেন তরফদার আত্মরক্ষার চেষ্টায় পানিতে ঝাঁপ দেন। তবে পানিতে ঝাঁপ দিয়েও তার শেষ রক্ষা হয়নি; পুলিশ সেখান থেকেই তাকে আটক করে।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ ছিল এবং সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original