Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Politics

পাইকগাছায় গড়ইখালী ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়কের পদত্যাগ

পাইকগাছা : পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক শক্তিপদ মণ্ডল দলীয় সকল পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা কৃষকলীগের আহ্বায়ক বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি। শক্তিপদ মণ্ডল উপজেলার পাতড়াবুনিয়া গ্রামের ভবতোষ মণ্ডলের ছেলে। পদত্যাগপত...

Read on Dainik Khulna 24 Link copied
পাইকগাছায় গড়ইখালী ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়কের পদত্যাগ
Photo: Dainik Khulna 24

পাইকগাছা :

পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক শক্তিপদ মণ্ডল দলীয় সকল পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা কৃষকলীগের আহ্বায়ক বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি।

শক্তিপদ মণ্ডল উপজেলার পাতড়াবুনিয়া গ্রামের ভবতোষ মণ্ডলের ছেলে।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, তাঁর অসম্মতি ও অনুপস্থিতিতে গড়ইখালী ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক করা হয়েছিল। পারিবারিক ও অসুস্থতাজনিত কারণে কোনো রাজনৈতিক চাপ ছাড়াই এবং কারও প্ররোচনায় না পড়ে স্বেচ্ছায় ও সজ্ঞানে তিনি গড়ইখালী ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক ও সাধারণ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

একই সঙ্গে ভবিষ্যতে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেছেন শক্তিপদ মণ্ডল।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original