Monday, November 23, 2026 Khulna, Bangladesh
25°C Partly cloudy
Latest
খুলনায় আইইউবি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় সরকারি সুন্দরবন কলেজ চ্যাম্পিয়ন 58 minutes ago ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ ও হেলপার হত্যার প্রতিবাদে বিক্ষোভ, অংশ নিলেন প্রতিমন্ত্রী 1 hour ago টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে 1 hour ago গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ, অপরাধীদের শাস্তি চাইলেন ড. ইউনূস 1 hour ago রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার 2 hours ago সাতক্ষীরায় এসিড সারভাইভরদের জীবনমান উন্নয়ন ও ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’-এর মতবিনিময় 2 hours ago ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থী উদ্ধার 2 hours ago পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো জমা দিল মালিকপক্ষ: বোর্ডের চেয়ারম্যান 2 hours ago
Politics

রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার

রাজধানী থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা […]

Read on Khulna Gazette Link copied
রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার
Photo: Khulna Gazette

রাজধানী থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজুল ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে জানান, নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original