স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা ও মেয়ের চোখ-মুখ বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করেছে ডাকাতরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে নিয়ামুল নামে এক শিক্ষকের বাসায় ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী শিক্ষক নিয়ামুল জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে প্রবেশ করে কয়েকজন ডাকাত। তারা তার স্ত্রী ও মেয়েকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং চোখ-মুখ গামছা দিয়ে বেধেঁ ফেলে। ডাকাতরা আলমারিতে থাকা ১৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, নগদ ১৬ হাজার ৪০৫ টাকা, একটি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
তিনি জানান, খবর পেয়ে রাত ৮টার দিকে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিকুঞ্জ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) মামলা করবেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#
The post সাতক্ষীরায় বাড়িতে ঢুকে মা ও মেয়ের চোখ-মুখ বেঁধে ডাকাতি ! appeared first on Voice of Satkhira.
Continue reading at Voice of Satkhira
This story was collected by Khulna Info and links back to the original publisher.