স্টাফ রিপোর্টার :
প্রতিবন্ধীদের উন্নয়নে সমাজের সবাইকে সহানুভূতি ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধীরাও আমাদের সন্তান। শিক্ষার অধিকার সবার জন্য সমান। তাই প্রতিবন্ধী শিশুরা যেন এ অধিকার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
বিদ্যালয়ের দাতা সদস্য ফারিয়াল কামাল লস্করের আর্থিক সহযোগিতায় ৯১ জন শিক্ষার্থীর মাঝে সোয়েটার, কেডস ও মোজা বিতরণ করা হয়।
প্রবীণ আইনজীবী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট এ কে এম শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক এবং জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার ও সহকারী শিক্ষিকা রুমা রাণী বরকন্দাজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল লস্করের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
#
The post সাতক্ষীরায় বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ৯১ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ appeared first on Voice of Satkhira.
Continue reading at Voice of Satkhira
This story was collected by Khulna Info and links back to the original publisher.