Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Politics

শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগের দেড় দশকের দুঃশাসনের সময় শতাধিক মানুষকে হত্যার দায়ে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত বলে যুক্তিতর্কে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল […]

Read on Khulna Gazette Link copied
শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত: চিফ প্রসিকিউটর
Photo: Khulna Gazette

আওয়ামী লীগের দেড় দশকের দুঃশাসনের সময় শতাধিক মানুষকে হত্যার দায়ে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত বলে যুক্তিতর্কে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি ট্রাইব্যুনালকে এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান একজন সামরিক কর্মকর্তা, যাঁর দায়িত্ব ছিল মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু তিনি শতাধিক মানুষকে হত্যা করেছেন। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া জিয়াউলকে ক্যান্টনমেন্টে পারসোনা নন গ্রাটা (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। আমরা মনে করি, এতগুলো হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত।

এর আগে গতকাল জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হয়। বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে মামলার এ বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এ মামলায় জিয়াউলের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগ হলো, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা।

দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময়ে বরগুনার পাথরঘাটার চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়।

তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। দ্বিতীয় অভিযোগে উল্লিখিত একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে খুন করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original