কৃষকের ‘পাকা ধানে মই’ প্রবাদ বাক্যটি অভয়নগরের বিভিন্ন ধান খেতে তা লক্ষ্য করা যাচ্ছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ইটভাটা এবং কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উঠতি আমন ধান এবং শাকসবজি ও তরিতরকারির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। অভয় নগরের বিভিন্ন অঞ্চলে ডুবে গেছে কাটা ধান। কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে সবজির খেত এবং বীজতলার ক্ষতি হয়েছে ব্যাপক আকারে।
উপজেলার প্রেমবাগ, বাগুটিয়া, সুন্দলী এবং পায়রা ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে শীত মৌসুমের জন্য প্রস্তুতকৃত বীজ তলার বীজের যেমন ক্ষতি হয়েছে তেমন সদ্য রোপনকৃত শাক সবজির ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অভয়নগরের প্রেমবাগ, চেঙ্গুটিয়া, সারখোলা বিভিন্ন এলাকাতে দেখা গেছে, কাটা ধান পানির মধ্যে ভাসছে। কৃষক ধান কেটে খেতে জড়ো করে রাখছিলেন বাসায় নেওয়ার জন্য। কিন্তু সেগুলোও পানিতে তলিয়ে গেছে। সরিষা ক্ষেতের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। সরিষা, কুমড়া, পেঁপে এবং অন্যান্য তরকারির খেতে দুই এক দিন পানি জমে থাকলে পচন ধরে তা নষ্ট হয়ে যায়। এ কারণে উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তাদের ক্ষেতের ফসল নিয়ে। বিশেষ করে বীজতলা নষ্ট হয়ে গেলে পুনরায় বীজ বপন করে ফসল ঘরে তুলতে বিড়ম্বনার শিকার হতে হবে কৃষকদের।
সরেজমিন দেখা যায়, ২০ নভেম্বর শুক্রবার বিকালে কৃষক কোদাল নিয়ে ক্ষেতের পানি অপসারণ করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। ঢ্যাঁড়স, টমেটো, বেগুন প্রভৃতি সবজি খেতেও জমেছে পানি। শুক্রবার সকাল থেকেই কৃষকের মাথায় হাত। ক্ষেতের পানি আইল কেটে বের করে দেওয়ার কাজে তারা ব্যস্ত।
উপজেলার বন গ্রামের কৃষক শরিফুল জানান, তিনি তিন বিঘা জমিতে আমন ধান লাগিয়েছিলেন। বেরি বিঘা জমির ধান কেটেছিলেন কিন্তু বাড়িতে আনতে পারেন নাই পানিতে ভাসছে।
বাহিরঘাট গ্রামের নুর ইসলাম বলেন, “তাদের অঞ্চলটিতে ব্যাপক আকারে তরকারি চাষ হয় কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে অকাল বৃষ্টিতে সবজির খেতে পানি জমেছে। আইল কেটে পানি বের করে দেওয়ার চেষ্টা করছেন কারণ গোড়ায় পানি জমে গেলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”
প্রেমবাগের কৃষক রহিম জানান, “আমি এক বিঘা জমিতে শীতকালীন ডাটা শাক, লালশাক ও পালং শাক লাগিয়েছিলাম। জমিটা একটু নিচু হওয়ায় সেখানে পানি জমেছে। এর ফলে লাভের পরিবর্তে ক্ষতির আশঙ্কা করছি।”
জিয়াডাঙ্গা গ্রামের আব্দুল জব্বার বলেন, “তার সরিষা খেতে পানি জমার কারণে সরিষার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছি।”
এ ব্যাপারে অভয়নগর উপজেলা কৃষিবিদ ও কৃষি অফিসার লাভলী খাতুন জানান, অভয়নগর উপজেলায় সরিষার আবাদকৃত জমির পরিমাণ ছিল ৭৫০ সেক্টর। আক্রান্ত জমির পরিমাণ ৪০৫ হেক্টর, সবজি ৪১০ হেক্টরের মধ্যে আক্রান্ত ১০ হেক্টর, পিঁয়াজ ৫ সেক্টর এর মধ্যে ২ হেক্টর, অন্যান্য ফসল ৫ সেক্টরের মধ্যে এক হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে।
মোট ১১৭০ হেক্টর আবাদকৃত জমির মধ্যে ১৮ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে বলে তিনি জানান।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে হঠাৎ বৃষ্টির কারণে অভয়নগর উপজেলায় মরিচের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ২১০০ হেক্টর জমি-এর মধ্যে অর্জিত লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৫০ হেক্টর। সবজি ৬৯০ এর মধ্যে ৪১০ হেক্টর জমি, পিঁয়াজ ২২ এর মধ্যে ৫ হেক্টর এবং মসুর ডালের লক্ষ্যমাত্রা ১০ এর মধ্যে অর্জিত হওয়ার সম্ভাবনা বলে উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন জানান।
অপরদিকে চেঙ্গুটিয়া মুন ব্রিকস, প্রেমবাগের এস এ ব্রিকস, ১ নং ওয়ার্ডের হীরক ব্রিকস, অভয়নগর এর রুপা ব্রিকস সহ বিভিন্ন ইটভাটার কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.