Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
23°C Mainly clear
Latest
Jashore

ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক

অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে কেটে রাখা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কায় বিপাকে পড়েছেন কৃষকেরা। একই সঙ্গে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হ...

Read on Dainik Jessore Link copied
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
Photo: Dainik Jessore

অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে কেটে রাখা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কায় বিপাকে পড়েছেন কৃষকেরা। একই সঙ্গে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে সরিষা, সবজি, পেঁয়াজ ও মসুরের আবাদ। কৃষি অফিসের তথ্য অনুযায়ী, বৃষ্টিতে উপজেলার ৪৮৫ হেক্টর ফসলি জমি আক্রান্ত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার সিরাজকাঠি গ্রামে সরেজমিন দেখা যায়, মাঠে কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভাসছে। কোথাও ধান পানিতে ডুবে আছে, কোথাও আবার জমিতে হেলে পড়েছে। টানা বৃষ্টিতে আমন ধান কাটার পাশাপাশি মাড়াইয়ের কাজও ব্যাহত হচ্ছে। ফলে উৎপাদিত ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, অভয়নগরে মোট ১ হাজার ১৭০ হেক্টর আবাদি জমির মধ্যে ৪৮৫ হেক্টর জমি বৃষ্টিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭৫০ হেক্টর সরিষার আবাদ থেকে ৪৫০ হেক্টর, ৪১০ হেক্টর সবজি আবাদ থেকে ২২ হেক্টর, ৫ হেক্টর পেঁয়াজের আবাদ থেকে ২ হেক্টর এবং ৫ হেক্টর মসুরের আবাদ থেকে ১ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলার সিরাজকাঠি গ্রামের কৃষক রহিম মোল্যা বলেন, ‘রোদ দেখে ধান কেটেছিলাম। পরে জানতে পারি, দুই দিন বৃষ্টি হবে। আমার অনেক ধান এখন মাঠে পানিতে ভিজছে। আগে আবহাওয়ার খবর জানতে পারলে হয়তো ধান কাটতাম না।’
এ বিষয়ে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. লাভলী খাতুন বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচু জমিতে আবাদ করা শীতকালীন শাকসবজি ও রবি ফসলও জলাবদ্ধতায় ক্ষতির মুখে পড়েছে। দীর্ঘ সময় ধান ভেজা থাকলে অঙ্কুরোদগমসহ নানা সমস্যা দেখা দিতে পারে। দ্রুত পানি নিষ্কাশন ও রোদ না মিললে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original