Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি, পুলিশে সোপর্দ 50 minutes ago ৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায় 50 minutes ago নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে 52 minutes ago সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি 53 minutes ago বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ 53 minutes ago শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক 53 minutes ago নগরীতে গণপিটুনির পর অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আটক 54 minutes ago সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত 54 minutes ago
Jashore

বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১

শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার ২০০ টাকা। ​শনিবার (২১ নভেম্বর) বিকেলে...

Read on Dainik Jessore Link copied
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
Photo: Dainik Jessore

শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার ২০০ টাকা।
​শনিবার (২১ নভেম্বর) বিকেলে বাগআঁচড়া বাজারের ফুলতলা পট্টিতে অবস্থিত ‘মেসার্স মহাসিন সাইকেল স্টোর’-এর ভেতর থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। পরদিন রোববার (২২ নভেম্বর) দুপুরে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেন।
​আটক শেখ মহাসিন কবির সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের শেখ মিজানুর রহমানের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া ফুলতলা পট্টির মহাসিন সাইকেল স্টোরের ভেতরে চোরাই ব্যাটারি বিক্রির খবর পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে অভিযান চালিয়ে মালামালসহ শেখ মহাসিনকে আটক করে।
​অভিযানে ৫৯টি লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ব্যাটারির উপরের সার্কিট বোর্ড ১৭টি (১৫টি ও ২টি), খোলা সার্কিট ১৫টি, স্টিলের শিট দিয়ে তৈরি বক্স ১৪টি এবং লিথিয়াম ব্যাটারির বক্স ৪টি উদ্ধার করা হয়।
​এ বিষয়ে শার্শা থানার ওসি শামিনুল হক জানান, উদ্ধারকৃত মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original