Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি, পুলিশে সোপর্দ 50 minutes ago ৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায় 50 minutes ago নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে 52 minutes ago সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি 53 minutes ago বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ 53 minutes ago শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক 54 minutes ago নগরীতে গণপিটুনির পর অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আটক 54 minutes ago সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত 54 minutes ago
Khulna

৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায়

ইন্দোনেশিয়ার নৌবাহিনী উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় ৪০৫ টন বিস্ফোরকবোঝাই রাসায়নিক বহনকারী একটি কার্গো জাহাজ জব্দ করেছে। ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটিতে থাকা ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে মোট ৪০৫ টন সোডিয়াম […]

Read on Khulna Gazette Link copied
৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায়
Photo: Khulna Gazette

ইন্দোনেশিয়ার নৌবাহিনী উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় ৪০৫ টন বিস্ফোরকবোঝাই রাসায়নিক বহনকারী একটি কার্গো জাহাজ জব্দ করেছে। ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটিতে থাকা ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। চীন থেকে বাংলাদেশগামী এই বিপুল রাসায়নিক দিয়ে ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা যেতে পারে।

ইন্দোনেশিয়ার সম্প্রচারমাধ্যম টিভিওয়ান নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় কমোরোসের পতাকাবাহী জাহাজটি আটক করা হয়। জাহাজটিতে ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের পাশাপাশি লাখ লাখ খালি ৪জি এলটিই সিম কার্ড ছিল।

সোডিয়াম পারক্লোরেট মূলত রকেটের জ্বালানি বা প্রপেল্যান্ট এবং শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। অভিযানের সময় জাহাজটির ৩৬টি কনটেইনারই জব্দ করা হয় বলে জানিয়েছে আন্তারা নিউজ।

প্রতিবেদনে আরও বলা হয়, সুমাত্রায় চোরাচালানের দুটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ নভেম্বর প্রথম অভিযানটিতে উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় কমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইনকে আটক করে তারা।
অন্যদিকে, গত ৫ নভেম্বর আচেহ তামিয়াংয়ের কুয়ালা রাজা মুদা উপকূলে মাদক চোরাচালানের একটি চেষ্টা ব্যর্থ করে দেন লোকসেউমাওয়ে নৌঘাঁটির সদস্যরা। এ সময় তারা ২০ দশমিক ০৭ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন উদ্ধার করেন। কর্মকর্তারা একটি বস্তার ভেতর চীনা টি-ব্যাগে মোড়ানো মাদকটির ২০টি প্যাকেট পান।

ইন্দোনেশীয় নৌবহরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল দেনিহ হেন্দ্রাতা বলেন, সামুদ্রিক নজরদারি জোরদার ও সামুদ্রিক অপরাধ দমনে বিভিন্ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই দুটি অভিযান সফল হয়েছে।

দেশটির নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড কোডেরাল-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা বলেন, জাহাজটির বেশ কয়েকটি প্রশাসনিক নথির মেয়াদ ২০২৬ সালের ৮ অক্টোবর শেষ হয়ে গিয়েছিল। এসব নথির বৈধতাও স্থগিত করা হয়েছিল। বিপজ্জনক রাসায়নিক পরিবহনের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে জাহাজটির ক্যাপ্টেন ও নাবিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি বলেন, সোডিয়াম পারক্লোরেট একটি জারক রাসায়নিক। অন্যান্য পদার্থের সঙ্গে মিশিয়ে এটি রকেটের জ্বালানি বা প্রপেল্যান্ট এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা যায়। প্রায় ৪ টন সোডিয়াম পারক্লোরেট দিয়ে একটি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। সেই হিসাবে ৪০৫ টন রাসায়নিক দিয়ে সম্ভাব্যভাবে ১০০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব।

ডেনি জোর দিয়ে বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ অভিযান চালানো হয়েছে। কারণ, রাসায়নিকগুলো যথাযথভাবে ব্যবস্থাপনা করা না হলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। জাহাজে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এখনও তদন্তাধীন। জিজ্ঞাসাবাদ করা ব্যক্তিদের কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original