Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি, পুলিশে সোপর্দ 50 minutes ago ৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায় 50 minutes ago নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে 52 minutes ago সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি 53 minutes ago বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ 53 minutes ago শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক 54 minutes ago নগরীতে গণপিটুনির পর অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আটক 54 minutes ago সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত 54 minutes ago
Jashore

সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার বিতরণে অনিয়ম ও দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আই...

Read on Dainik Jessore Link copied
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
Photo: Dainik Jessore

যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার বিতরণে অনিয়ম ও দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। নতুন কিংবা পুরোনো কোনো ডিলারই অনিয়ম করে পার পাবেন না।
রোববার বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সার ডিলারদের সঙ্গে সার ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সারের কোনো সংকট কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। সরকার কৃষকদের চাহিদা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। অতিরিক্ত মুনাফার আশায় কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না। সার সরবরাহ ও বিতরণব্যবস্থার স্বাভাবিক চেইন বজায় রাখতে হবে। এক ডিলারের বরাদ্দ করা সার অন্য ডিলার, সাব-ডিলার কিংবা নির্ধারিত এলাকার বাইরে বিক্রির সুযোগ নেই।
তিনি আরও বলেন,কৃষকদের স্বার্থ নিয়ে কেউ অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করবেন না। সার বিতরণে কোনো ধরনের অসৎ পন্থা অবলম্বন করলে, সংশ্লিষ্ট ব্যক্তি যত ঘনিষ্ঠই হোন না কেন, তাঁকে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
একই সঙ্গে কৃষকদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার মজুত না করার বিষয়ে সচেতন করতে ডিলারদের প্রতি আহ্বান জানান তিনি। ডিলার ও সাব-ডিলারদের কৃষকদের জন্য সারের প্রাপ্যতা নিশ্চিত করার নির্দেশনাও দেন।
যশোর সদর উপজেলার বিসিআইসি, বিএডিসি ও নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের নিয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, বিএডিসির উপপরিচালক মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন এবং উপজেলা কৃষি কর্মকর্তা।
সভায় জেলার সর্বত্র সার বিপণন ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার বিভিন্ন কৌশল নিয়ে ডিলারদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। প্রতিমন্ত্রী তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সার ব্যবস্থাপনা বিষয়ে সরকারের নীতিগত অবস্থান তুলে ধরেন।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original