Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Jashore

যে মিনারে ফুল দেওয়ার কথা, সেখানে ময়লার স্তুপ ! যশোরে শহিদ মিনারের অমর্যাদা

ডি এইচ দিলসান : ভাষা আন্দোলনের ইতিহাস, বাঙালির আত্মত্যাগ ও জাতীয় চেতনার অন্যতম প্রতীক শহিদ মিনার। মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গকারী শহিদদের স্মরণে নির্মিত এই স্মৃতিচিহ্নের প্রতি শ্রদ্ধা ও মর্যাদা রক্ষার দায়িত্ব সবার। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগ...

Read on Dainik Jessore Link copied
যে মিনারে ফুল দেওয়ার কথা, সেখানে ময়লার স্তুপ ! যশোরে শহিদ মিনারের অমর্যাদা
Photo: Dainik Jessore

ডি এইচ দিলসান : ভাষা আন্দোলনের ইতিহাস, বাঙালির
আত্মত্যাগ ও জাতীয় চেতনার অন্যতম প্রতীক শহিদ মিনার।
মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গকারী
শহিদদের স্মরণে নির্মিত এই স্মৃতিচিহ্নের প্রতি শ্রদ্ধা ও
মর্যাদা রক্ষার দায়িত্ব সবার। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে
শহিদ মিনার শুধু একটি স্থাপনা নয়, এটি নতুন প্রজন্মের
কাছে ভাষা আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের শিক্ষা পৌঁছে
দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। অথচ যশোরের পুলেরহাট এমএল
মাধ্যমিক বিদ্যালয়ের শহিদ মিনারের বর্তমান চিত্রে সেই শ্রদ্ধা ও
দায়িত্ববোধের প্রতিফলন দেখা যাচ্ছে না। অযত্ন আর অবহেলায়
শহিদ মিনারটি যেন পরিণত হয়েছে ময়লা-আবর্জনা ফেলার
ডাস্টবিনে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের শহিদ মিনারের বেদি
ও স্তম্ভের পাশেই জমে রয়েছে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনার
স্তুপ। ওটাই এখন পুরো প্রতিষ্ঠানের ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা।
শহীদ বেদিও উপরেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পলিথিন,
প্লাস্টিকের প্যাকেট ও পরিত্যক্ত বর্জ্য। শহিদ মিনারের চারপাশের
পরিবেশও অপরিচ্ছন্ন। ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা
জানানোর জন্য নির্মিত স্থাপনাটির এমন অবস্থা দেখে ক্ষোভ ও
হতাশা প্রকাশ করেছেন সচেতন মহল।
প্রশ্ন উঠেছে, একটি মাধ্যমিক বিদ্যালয়ের শহিদ মিনারের
রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? শিক্ষার্থীদের দেশপ্রেম, ভাষা
আন্দোলনের ইতিহাস ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করার যে দায়িত্ব
শিক্ষাপ্রতিষ্ঠানের, সেখানে শহিদ মিনারই যদি অবহেলা ও
অপরিচ্ছন্নতার শিকার হয়, তাহলে শিক্ষার্থীদের কাছে কী
বার্তা পৌঁছাচ্ছে?
তবে একটি বিদ্যালয়ের শহিদ মিনারের এই চিত্রকে কেন্দ্র করে
যশোরের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শহিদ মিনারের রক্ষণাবেক্ষণ
নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, জেলার অনেক স্কুল-
কলেজে শহিদ মিনারের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে যথেষ্ট
গুরুত্ব দেওয়া হয় না। বিশেষ করে জাতীয় দিবস বা ২১
ফেব্রুয়ারি সামনে এলেই পরিষ্কার-পরিচ্ছন্নতার তৎপরতা দেখা
গেলেও বছরের অন্য সময় এসব স্মৃতিচিহ্নের যথাযথ দেখভাল
কতটা হয়, তা নিয়ে রয়েছে প্রশ্ন।
শহিদ মিনার নির্মাণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এর
নিয়মিত পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং মর্যাদা নিশ্চিত করা
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বের অংশ। শিক্ষার্থীদের
সামনে ভাষা আন্দোলনের চেতনা তুলে ধরতে হলে পাঠ্যবইয়ের
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশেও সেই চর্চা থাকতে
হবে। অথচ শহিদ মিনারের পাশে ময়লার স্তুপ পড়ে থাকা সেই
চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন যশোর বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের আইটি সেল অফিসার উলিউজ্জাসান।
যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বলেন,
শহিদ মিনারের পরিচ্ছন্নতা ও মর্যাদা রক্ষায় শুধু ২১ ফেব্রুয়ারি
কেন্দ্রিক উদ্যোগ যথেষ্ট নয়। সারা বছরই প্রতিটি
শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনারের নিয়মিত পরিচর্যা নিশ্চিত
করতে হবে। পাশাপাশি কোথাও ময়লা-আবর্জনা ফেলা হলে তা
বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে শিক্ষার্থীদের
নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম ও ভাষা আন্দোলনের ইতিহাসভিত্তিক
সচেতনতামূলক কর্মসূচি চালু করা যেতে পারে।
এদিকে জেলা শিক্ষা অফিসারের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস
এবং বিদ্যালয়ের পুধান শিক্ষকের পরদিনই শহিদ মিনার পরিষ্কারের
প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চান সচেতন নাগরিকরা। শুধু
ময়লা অপসারণ নয়, ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি
না ঘটে, সে ব্যবস্থাও নিশ্চিত করার দাবি উঠেছে।
বিষয়টি নিয়ে যশোরের জেলা শিক্ষা অফিসার মাহফুজুল
হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমরা বিষয়টি
দেখছি এবং অতিদ্রুত ব্যবস্থা নিচ্ছি।” তিনি বলেন এটা
সত্যিই দু:খ জনক।
অন্যদিকে পুলেরহাট এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
খান শাহাজাহান বিষয়টি স্বীকার করে বলেন, “আমরা কালই
ঠিক করে ফেলবো। ভুল হয়ে গেছে।”

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original