Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Sports

১৪৫ রানে অলআউট বাংলাদেশ

ব্যাটিংয়ে শুরুটা হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ ‘এ’। কিন্তু শুরুর পাওয়ার প্লের পর লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে বিধ্বস্ত হয় বাংলাদেশ। […]

Read on Khulna Gazette Link copied
১৪৫ রানে অলআউট বাংলাদেশ
Photo: Khulna Gazette

ব্যাটিংয়ে শুরুটা হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ ‘এ’। কিন্তু শুরুর পাওয়ার প্লের পর লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে বিধ্বস্ত হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪২.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

উদ্বোধনী জুটিতে ৫০ রানের বেশি যোগ করেন সাইফ ও ইমন। ইমন ৩২ রান করে ফিরেছেন, সাইফের ব্যাট থেকে এসেছে ২৮ রান। তিনে নেমে শাহাদাত হোসেন দিপু করেন ১৩। মিডুল অর্ডারে সুবিধা করতে পারেননি অভিজ্ঞ দুই ব্যাটসম্যান আফিফ হোসেন ও সাব্বির রহমান। দুজনই দ্রুত সাজঘরে ফেরেন। কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বাসির, ইফতেখার হোসেন ইফতি ও রিজওয়ান। তাদের মধ্যে ইফতি সর্বোচ্চ ৩১ রান করেছেন। রবিন্দু ফার্নান্দোর ঘূর্ণিতে ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। রিজওয়ান করেন ১৫ রান, বাসিরের ব্যাট থেকে আসে ১০।

মাঝের ওভারে শ্রীলঙ্কার স্পিনাররা এমনভাবে চেপে ধরেন যে রান তোলাই কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জন্য। টানা ১৩১ বল কোনো বাউন্ডারি পায়নি বাংলাদেশ। বেশিরভাগ ব্যাটসম্যানই বলের গুণাগুণ না বুঝে তাড়াহুড়ো করে শট খেলেছেন, তাতে ব্যর্থ হয়েছেন।

শ্রীলঙ্কার হয়ে রবিন্দু ফার্নান্দো ৪ উইকেট নিয়েছেন। ওয়ানুজা সাহান ৩টি, বিজয়কান্ত ভিয়াসকান্ত ২টি এবং দুলাজ সামুদিথা নিয়েছেন ১ উইকেট।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original