Sunday, November 29, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর 16 minutes ago যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল 19 minutes ago আখেরি মোনাজাতে শেষ হলো যশোরের তিন দিনের ইজতেমা 20 minutes ago শৈলকুপায় নেট মিটারিং রুফটপ সোলার নিয়ে সভা: বিদ্যুৎ বিল সাশ্রয় ও গ্রিডে বিক্রির সুযোগ 36 minutes ago ২০২৭ সালে ব্যাংকের ছুটি ৩১ দিন 39 minutes ago নৌপরিবহন অধিদপ্তরের ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট 41 minutes ago শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর বিদায় সংবর্ধনা: সততা ও জনবান্ধব সেবার প্রশংসা 42 minutes ago বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, চিলি, ভারত 49 minutes ago
Business

২০২৭ সালে ব্যাংকের ছুটি ৩১ দিন

আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকগুলোর জন্য ৩১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঈদুল ফিতরে টানা ৫ দিন এবং ঈদুল […]

Read on Khulna Gazette Link copied
২০২৭ সালে ব্যাংকের ছুটি ৩১ দিন
Photo: Khulna Gazette

আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকগুলোর জন্য ৩১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঈদুল ফিতরে টানা ৫ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ছুটি পাবেন ব্যাংকাররা।

তালিকা অনুযায়ী, ১ জুলাই (বৃহস্পতিবার) ও ৩১ ডিসেম্বর (শুক্রবার) ব্যাংক হলিডে উপলক্ষ্যে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে; এ ছাড়া বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসব উপলক্ষ্যে ছুটি থাকবে।

রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইড সুপারভিশন থেকে এই তালিকা প্রকাশ করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, ২০২৭ সালের ২৪ জানুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা, ৭ মার্চ শবে কদর এবং রোজার ঈদ উপলক্ষ্যে ৮ থেকে ১২ মার্চ ব্যাংক বন্ধ থাকবে।

এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (কেবল রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং ১ মে মে দিবসে ব্যাংকে ছুটি থাকবে।

১৫ থেকে ২০ মে কোরবানির ঈদ এবং ২০ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এরপর ১৬ জুন আশুরা এবং ১ জুলাই ব্যাংক হলিডে উপলক্ষ্যে ছুটি থাকবে।

বছরের দ্বিতীয়ার্ধে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী, ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষ্যে (নবমী ও বিজয়া দশমী), ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিনে ব্যাংকে ছুটি থাকবে।

এ ছাড়া ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষ্যে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটিগুলো পরিবর্তিত হতে পারে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original