Sunday, November 29, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর 16 minutes ago যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল 19 minutes ago আখেরি মোনাজাতে শেষ হলো যশোরের তিন দিনের ইজতেমা 20 minutes ago শৈলকুপায় নেট মিটারিং রুফটপ সোলার নিয়ে সভা: বিদ্যুৎ বিল সাশ্রয় ও গ্রিডে বিক্রির সুযোগ 36 minutes ago ২০২৭ সালে ব্যাংকের ছুটি ৩১ দিন 39 minutes ago নৌপরিবহন অধিদপ্তরের ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট 41 minutes ago শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর বিদায় সংবর্ধনা: সততা ও জনবান্ধব সেবার প্রশংসা 42 minutes ago বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, চিলি, ভারত 49 minutes ago
Jashore

আখেরি মোনাজাতে শেষ হলো যশোরের তিন দিনের ইজতেমা

যশোর অফিস : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যশোরে শেষ হয়েছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা। রোববার (২৯ নভেম্বর) দুপুরে যশোর উপশহরের জেলা মারকাস মসজিদসংলগ্ন মাঠে এ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের করাচির মুফতি সামিউল্লাহ। তিনি মুফতি তা...

Read on Dainik Jessore Link copied
আখেরি মোনাজাতে শেষ হলো যশোরের তিন দিনের ইজতেমা
Photo: Dainik Jessore

যশোর অফিস : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যশোরে শেষ হয়েছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা। রোববার (২৯ নভেম্বর) দুপুরে যশোর উপশহরের জেলা মারকাস মসজিদসংলগ্ন মাঠে এ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের করাচির মুফতি সামিউল্লাহ। তিনি মুফতি তাকি উসমানির ছাত্র।
দিল্লির নিজামুদ্দিন মারকাস অনুসারী (মাওলানা সাদপন্থী) তাবলিগ জামাতের আয়োজনে গত শুক্রবার (২৭ নভেম্বর) আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। তিন দিনের এ আয়োজনে দেশ-বিদেশের প্রায় এক লাখ মুসল্লি অংশ নেন।
ইজতেমার শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে ময়দানে আসেন। একপর্যায়ে মুসল্লিদের উপস্থিতিতে ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের মুসল্লিরাও এতে অংশ নেন।
ইজতেমা শেষে প্রায় ১০০টি জামাত দেশের বিভিন্ন এলাকায় দাওয়াতি কার্যক্রমের উদ্দেশে রওনা হয়। ইজতেমা ব্যবস্থাপনা কমিটির প্রধান ও কেশবপুর তাবলিগ জামাতের আমির এস এম ইয়ামিনুর রহমান জানান, এবারের ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original