Sunday, November 29, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর 16 minutes ago যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল 19 minutes ago আখেরি মোনাজাতে শেষ হলো যশোরের তিন দিনের ইজতেমা 20 minutes ago শৈলকুপায় নেট মিটারিং রুফটপ সোলার নিয়ে সভা: বিদ্যুৎ বিল সাশ্রয় ও গ্রিডে বিক্রির সুযোগ 36 minutes ago ২০২৭ সালে ব্যাংকের ছুটি ৩১ দিন 39 minutes ago নৌপরিবহন অধিদপ্তরের ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট 41 minutes ago শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর বিদায় সংবর্ধনা: সততা ও জনবান্ধব সেবার প্রশংসা 42 minutes ago বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, চিলি, ভারত 49 minutes ago
Khulna

নৌপরিবহন অধিদপ্তরের ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

নৌপরিবহন অধিদপ্তরের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে ৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তরা হলেন, অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ও […]

Read on Khulna Gazette Link copied
নৌপরিবহন অধিদপ্তরের ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট
Photo: Khulna Gazette

নৌপরিবহন অধিদপ্তরের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে ৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তরা হলেন, অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার এ কে এম ফখরুল ইসলাম এবং সাবেক উপ-পরিচালক (প্রশাসন ও নকশা শাখা) শামীম উদ্দিন আহম্মেদ।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের অনুমোদনপত্রে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১ ডিসেম্বর নৌপরিবহন অধিদপ্তরের এক সার্কুলারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ সব ধরনের কার্গো ভেসেলের নকশা অনুমোদন স্থগিত করা হয়। পরবর্তীতে ২০১৬ সালের ৩০ জুন নৌযানের নকশা অনুমোদনের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ ছাড়া কোনো নৌযানের নকশা গ্রহণ না করার নির্দেশনাও দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, এসব নির্দেশনা বহাল থাকা অবস্থায় ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৭ সালের ৬ জুন পর্যন্ত ৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদন করা হয়। এ ঘটনায় ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে সংগৃহীত সাক্ষ্য-স্মারক ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন দুই কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original